প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩ ১০:৪২ এএম

নভেম্বরে বেড়েছে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন। মাসটিতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। তুরস্ক, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনে উৎপাদন প্রবৃদ্ধি এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে বিশ্বে মোট ১৭১ কোটি ৫১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। বিশ্বের মোট ৭১টি দেশ এ পরিমাণ ইস্পাত উৎপাদন করেছে।

পরিমাণগত দিক দিয়ে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল এশিয়া-ওশেনিয়া। নভেম্বরে অঞ্চলটি ১০ কোটি ৪৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। আর চলতি বছরের প্রথম ১০ মাসে অঞ্চলটির মোট উৎপাদন ১২৭ কোটি ১৪ লাখ টনে উন্নীত হয়েছে।

অন্যদিকে গত নভেম্বরে আফ্রিকার দেশগুলোয় উৎপাদন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। গত বছরের তুলনায় অঞ্চলটিতে গত মাসে উৎপাদন ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অঞ্চল হিসেবে গত মাসে এটিই সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। নভেম্বরে ১৮ লাখ টনসহ চলতি বছরের প্রথম ১১ মাসে মোট ২ কোটি ১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে।

তবে মাসভিত্তিক হিসেবে গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই মাসে এশিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। অঞ্চলটির ২৭টি দেশে নভেম্বরে উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ছয় লাখ টন। মাসিক উৎপাদন প্রবৃদ্ধি এসেছে ৩ দশমিক ২ শতাংশ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...