জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৬:২১ পিএম

নাটোরের লালপুর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা যোগসাজশে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ প্রমাণ থাকার পরে কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ না করার বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলসনগর-গোপালপুর সড়কের বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিভাবক ও এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ইতোমধ্যে আমার বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার নিকট অভিযোগ দায়ের করেছি।

তিনি প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করিনি।

বক্তারা আরো বলেন, ওই প্রধান শিক্ষক জাতীয় দিবস গুলো পালন করেন না এবং জাতীয় দিবস-এর সহ সরকারি বিভিন্ন বরাদ্দ তিনি লুটপাট করে এছাড়া শিক্ষার্থীদের ভর্তি টাকা সহ ৫ম শ্রেণি পাশের সনদ নিতে ২শত টাকা ও পরীক্ষার ফি বাবদ টাকা নিয়ে থাকেন।

এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলেন, স্যার আমাদের খুব মারেন।

এ ব্যাপারে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সনদ ও পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশীদ নিউটন বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার ফি নেওয়া সরকারিভাবে নিষেধ আছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফাইজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিকট পরীক্ষার ফি এবং ৫ম শ্রেণির পাশের সনদের টাকা নেওয়া সরকারি ভাবে নিষেধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি আরো বলেন, বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে আমার যোগ সাজ নেই।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান-এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...

আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি বহুল আলোচিত অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, ...

বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়

দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। শান্তিনীড়ের উদ্যোগে উত্তরণ ...

ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ ...