
কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে ৯ বছর বয়সী নাতনি মিনা খাতুন। সেই শোকে স্ট্রোক করে মারা গেছেন মর্জিনা বেগম (৫৫) নামের ওই শিশুর দাদিও।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে। ওই গ্রামের মফিজুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহতরা মফিজুল হকের মা ও মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে,গত মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিনা খাতুন (৯) এর মৃত্যু হয়। নাতনির সেই মৃত্যু শোক না পেরুতেই ওই দিন রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদিও। তাদের মৃত্যু সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ওই গ্রামের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, পরিবারের সবাই একসাথে মৃত নাতনির আনুষ্ঠানিকতা নিয়ে কথাবার্তা শেষে ঘুমানোর আগেই দাদি স্ট্রোক করে মারা যান। ওই দাদি ছোট থেকে নাতনি মিনাকে মানুষ করেছে। তাকে নিয়ে দুঃশ্চিতায় হয়তো দাদি মারা গেলেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মিনা খাতুনের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার দাদি মর্জিনা বেগমও রাতে স্ট্রোক করে মারা গেছেন।
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ২টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৩বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৪সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৫ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৬পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৭ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত