প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:৫৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার মোগড়াকুল ও নোয়াপাড়া এলাকায় তিনটি স্পটে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় দুই কিলোমিটার বিস্তৃত কয়েকটি গ্রামের পাঁচশ বাড়ির এক হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। পরে বিচ্ছিন্ন করা সংযোগগুলো পুনরায় স্থাপন রোধে তিতাসের মূল বিতরণ সংযোগ স্থলগুলো স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন ও ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিমসহ অন্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

অভিযান শেষে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন বলেন, স্থানীয় প্রভাবশালী লোকজন ও দালাল চক্রের ছত্রছায়ায় অবৈধভাবে সংযোগ নেয়া হয়েছে। আমরা এরআগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের অভিযান চলমান থাকবে। এছাড়া অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...