
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শুক্রবার (০৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।
গ্রেফতারের সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হাশুয়া, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (০৭ মার্চ) ফতুল্লা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের সর্দার হচ্ছেন আবুল হোসেন ওরফে আবুল (৪০)। তারা অনেকদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসতবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মহাসড়কে চলাচলরত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই করে আসছিলেন। ঘটনার দিন তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। তাদের কাছে পাওয়া দেশীয় অস্ত্রগুলো দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম করতেন।
গ্রেফতাররা হলেন- শরিয়তপুরের গোসাইরহাটের যুশুরা বাজারের সামসুল হকের ছেলে আবুল হোসেন আবুল (৪০), পটুয়াখালীর সেয়াঘাঠি এলাকার কালাম হাওলাদারের ছেলে জাকির হোসেন (২৮), ঢাকার নবাবগঞ্জের আব্দুর রব শেখের ছেলে মিজানুর রহমান (২৬), শরিয়তপুরের গোসাইরহাটের নাগের পাড়ার মৃত জামাল ব্যাপারীর ছেলে মো. নাইম ব্যাপারী (২১) ও পটুয়াখালীর বাউফলের মৃত মোজাম্মেল হোসেন মুন্সীর ছেলে কাউছার (২২)।
আসামিদের ফতুল্লা থানার হস্তান্তর করা হয়েছে বলেও এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত