প্রকাশিত: জুন ৩০, ২০২৪ ৮:৪২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে মো. জুয়েল মিয়া (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

মো. জুয়েল মিয়া রূপগঞ্জের ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, হত্যা মামলায় জুয়েল মিয়া কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, নগরপাড়া এলাকার মো. সিরাজ ভূঁইয়ার মেয়ে সুমি আক্তারের সঙ্গে ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে মো. জুয়েল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমি আক্তারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে দাবীকৃত যৌতুক বাবদ ৯০ হাজার টাকা প্রদান করা হয় জুয়েলকে। কিছুদিন পর আবার দুই লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল দাবি করে।

এ নিয়ে সুমি আক্তার প্রতিবাদ করলে তাকে মারধর করে। তিনি বাবার বাড়ি চলে গেলে বাবা মো. সিরাজ ভূঁইয়া টাকা যোগাড় করে মোটরসাইকেল কিনে দেবেন বলে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠান। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে বিলম্ব হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সন্ধ্যায় সুমি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. সিরাজ ভূঁইয়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে ৭ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...