
বিশ্বজুড়ে কত অদ্ভুত ঘটনা ঘটে, তাই না? এসব অদ্ভুত ঘটনা নিয়ে মানুষের কৌতুহলেরও শেষ নেই। এসব কিছুর অনেক ঘটনাই জায়গা করে নেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। এই যেমন টার্কির কাপ্পাডোসিয়ার অ্যাভনোস শহরে একটি অদ্ভুদ জাদুঘর রয়েছে। যেখানে জাদুঘরের দেয়ালে নিজেদের চুল ঝুলিয়ে রাখেন নারীরা। অনন্য এই নিয়মের কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই জাদুঘর।
অদ্ভুত এই জাদুঘরের প্রকৃত নাম হেয়ার মিউজিয়াম। এই জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন গ্যালিপ। ইনি চেজ গ্যালিপ নামেই বেশি পরিচিত এবং জনপ্রিয় ছিলেন। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জাদুঘর পরিদর্শন করেন এবং তাদের চুলের টুকরো এখানে রেখে যান। এই জাদুঘরটি বিশ্বের ১৫টি সবচেয়ে আকর্ষণীয় জাদুঘরের মধ্যে ষষ্ঠ স্থানে নিজের জায়গা করে নিয়েছে। বর্তমানে জাদুঘরে ১৬ হাজারেরও বেশি নারীর চুল রয়েছে।
জাদুঘরটি কীভাবে তৈরি হয়েছিলো নেটা নিয়ে মজার একটি গল্প শোনা যায়। প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই গল্প সেখানকার লোকের মুখে মুখে প্রচলিত।এক ফরাসি নারীর ফেলে যাওয়া চুল নিয়ে এই জাদুঘরটি শুরু হয়।
জাদুঘরের গল্প: প্রায় পঁয়ত্রিশ বছর আগে ক্যাপাডোসিয়াতে বেড়াতে যাওয়া এক ফরাসি নারীর সঙ্গে আলাপ হয় এক স্থানীয় ব্যক্তির। ঐ ব্যক্তি ছিলেন পেশায় পাথর কাটার শ্রমিক। সেই নারীরা প্রায় তিন মাস টার্কিতে ছিলেন। এবং এই সময়ে দুজনেই একে অপরের প্রেমে পড়েন।
এরপর যেদিন নারীর চলে যাওয়ার সময় হয়, তখন নিজের স্মৃতি স্বরূপ তার চুল কেটে ঐ ব্যক্তির ওয়ার্কশপের দেয়ালে ঝুলিয়ে দেন। তারপর থেকে, এখানে আসা প্রত্যেক নারীই এই গল্প শুনে তার নিজের চুল কেটে দেয়ালে ঝুলিয়ে দেন। এভাবে ধীরে ধীরে এই স্থানটি চুলের জাদুঘরে পরিণত হয়।
চুলের জাদুঘর: ৩৫ বছর আগে কেবলমাত্র একজন নারীর চুল দিয়ে শুরু হওয়া চুলের জাদুঘরটিতে আজ হাজার হাজার নারীর চুল শোভা পাচ্ছে। এই জাদুঘরের নাম ১৯৯৮ সালে গিনেস বুক অফ রেকর্ডসেও স্থান পেয়েছে।
জাদুঘরের মালিক: জাদুঘরের মালিক এবং প্রতিষ্ঠাতা গ্যালিপ প্রতি বছর পর্যটকদের মধ্যে একটি লটারির আয়োজন করেন এবং ২০ জন ভাগ্যবানকে ক্যাপাডোসিয়া ভ্রমণের সুযোগ দেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত