
নিউজিল্যান্ডের অকল্যান্ডে সুপারমার্কেটে হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তিনি এ ধরনের হামলাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলেন, হামলাকারী শ্রীলঙ্কান নাগরিক। ২০১১ সালে ওই ব্যক্তি নিউজিল্যান্ডে আসে। ছুরিকাঘাতে হামলার ঘটনায় আহত হয়েছেন ছয় জন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে। খবর আল-জাজিরার।
তিনি আরও বলেন, হামলাকারী ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে বিশ্বাসী।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এক ব্যক্তি মার্কেটে প্রবেশ করে ছুরিকাঘাত করে বেশ কয়েকজনকে। এসময় ছয়জন আহত হন। লোকজন ছোটাছুটি করতে থাকেন ভয়ে। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় পুরো এলাকায়।
পরে পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, নিউ লেন সুপারমার্কেটে এক ব্যক্তি প্রবেশ করার পর ছুরিকাঘাত করে লোকজনকে। এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত