
গরুর ঢেকুর ও পায়ুপথে বায়ু নিঃসরণের জন্য মালিক কৃষকের ওপর কর আরোপ করতে চায় নিউজিল্যান্ড সরকার। খবর সিএনএনের
নিউজিল্যান্ড সরকারের নতুন জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্রস্তাবে এ কর আরোপের কথা রয়েছে। বিশ্বে এ ধরনের উদ্যোগ সম্ভবত প্রথম।
প্রস্তাবটির লক্ষ্য নিউজিল্যান্ডের কৃষিশিল্প থেকে আসা ক্রমবর্ধমান গ্রিনহাউস গ্যাস নির্গমন মোকাবিলা করা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গত মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি নিশ্চিত করেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গবাদিপশুর নির্গমনের জন্য মালিক কৃষকদের ওপর কর আরোপের প্রস্তাবটি নিয়ে এগিয়ে যাবে।
জেসিন্ডা বলেন, নিউজিল্যান্ডের একটি কম নির্গমনের ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০২৫ সাল থেকে কৃষি খাতের নির্গমনের ওপর মূল্য নির্ধারণের ব্যাপারে তাঁর সরকারের অঙ্গীকারের অংশ এ পদক্ষেপ।
নিউজিল্যান্ড বিশ্বের একটি প্রধান পশুসম্পদ ও মাংস রপ্তানিকারক দেশ। গবাদিপশুর প্রাকৃতিক নির্গমন থেকে উৎপাদিত গ্রিনহাউস গ্যাস দেশটির সবচেয়ে বড় পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে একটি। দেশটির মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের অর্ধেকই কৃষি খাত থেকে আসে।
নিউজিল্যান্ড সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশটির কৃষকদের মালিকানাধীন গবাদিপশু থেকে নির্গত গ্যাসের জন্য অর্থ (কর) দিতে হবে। এর মধ্যে রয়েছে গবাদিপশুর মূত্র থেকে আসা নাইট্রাস অক্সাইড এবং গরুর ঢেকুর ও পায়ুপথ থেকে নির্গত বায়ু থেকে আসা মিথেন গ্যাস।
জেসিন্ডা কৃষকদের বলেছেন, তাঁরা পরিবেশবান্ধব পণ্যের দাম বেশি রেখে পরে এ করের খরচ তুলতে সক্ষম হবেন।
জেসিন্ডা বলেছেন, এ বাস্তবিক প্রস্তাব নিউজিল্যান্ডের কৃষি খাতের নির্গমন কমাবে। নিউজিল্যান্ডের রপ্তানি ‘ব্র্যান্ড’ বৃদ্ধির মাধ্যমে পণ্যকে আরও টেকসই করে তুলবে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত পরিকল্পনার আওতায় ২০২৫ সালের মধ্যে যেসব কৃষক পশুপালের আকার ও সার ব্যবহারের সীমা পূরণ করবে, তাঁদের একটি কর দিতে হবে। করহার সরকার নির্ধারণ করবে।
নিউজিল্যান্ড সরকার বলছে, এ কর থেকে অর্জিত অর্থের পুরোটাই গবেষণা, নতুন প্রযুক্তি ও জলবায়ুবান্ধব কৌশল গ্রহণকারী কৃষকদের জন্য ভর্তুকিতে ব্যয় করা হবে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত