
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের শেয়ার কেনাবেচায় নতুন অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর জন্য আস্থা রেখেছেন দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেডের উপর।
রোববার দিলকুশা হাদি ম্যানশনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার। এ সময় আরও উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংক পিএলসির এসভিপি মোঃ গফুর রানা কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের মো: আবদুল্লাহ আল মাসুম, এস এম বেলাল ভুঁইয়া, আহমুদুল হক, মো: হাফিজুর রাহমান, মোঃ নাঈমূর রহমান, মোঃ মেহেদী হাসান।
চুক্তি অনুযায়ী, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকদের ডিএসই এবং সিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডর গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সনামধন্য ব্রোকারেজ হাউজ । অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ‘কিউ-ট্রেডার’ বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত