
দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য স্বীকৃতি হিসেবে নৌ পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ আবুজার গিফারী ‘আইজিপি ব্যাচ’ (IGP’s Exemplary Good Services Badge) লাভ করেছেন। একই সঙ্গে কনস্টেবল সাইফুল ইসলাম এবং কনস্টেবল মোঃ শফিকুল ইসলামও এই সম্মানজনক ব্যাজে ভূষিত হয়েছেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনের সময় অসাধারণ কর্মদক্ষতা, সততা এবং জনসেবামূলক ভূমিকার জন্য তাদের এ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য “আইজিপি ব্যাচ” অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত হয়, যা পেশাগত উৎকর্ষতা ও আদর্শিক দায়িত্ব পালনের স্বীকৃতি বহন করে।
সোমবার (৮ জুন ২০২৬) বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি আনুষ্ঠানিকভাবে নৌ পুলিশের সদস্যদের বুকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পেশাগত দায়িত্ব পালনে এমন সম্মাননা শুধু পুরস্কারপ্রাপ্ত সদস্যদেরই নয়, বরং সমগ্র বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গৌরবের বিষয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় তাদের অবদান প্রশংসিত হয়েছে।
নৌ পুলিশের এই তিন সদস্যের অর্জন ভবিষ্যতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল, মানবিক ও পেশাদারভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজিপি ব্যাজপ্রাপ্ত এসআই মোঃ আবুজার গিফারী, কনস্টেবল সাইফুল ইসলাম এবং কনস্টেবল মোঃ শফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত