প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২ ৫:৪২ পিএম
সন্ত্রাসী সোহেল

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের সন্ত্রাসী সোহেল খানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে লোহাগড়ার পূর্বদিঘলিয়া গ্রামে তাকে হত্যা করা হয়। সোহেল কুমড়ি গ্রামের বদির খানের ছেলে। তার মাথা, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সোহেল স্ত্রীসহ তার শ্বশুরবাড়ির উঠানে বসে গল্প করছিলেন। বাড়ির পাশে হঠাৎ শব্দ পেয়ে সেদিকে যান তিনি। এ সময় পাঁচ থেকে সাতজন লোক সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী রাজিয়া সুলতানা ঠেকাতে গিয়ে ডান হাতে সামান্য আহত হন। তবে হত্যাকান্ডের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি সোহেলের স্ত্রী।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন। নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষ হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...