
স্বাস্থ্যকর একটি নাস্তা হতে পারে পটেটো অমলেট। এটি খেতে পারেন সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের সঙ্গে, রাখতে পারেন অতিথি আপ্যায়নেও। এটি খেতে ভীষণ মজার এবং পুষ্টিতেও ভরপুর। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন পটেটো অমলেট। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
আলু- ৩টি
ডিম- ৫টি
পেঁয়াজ- ১টি
কাঁচা মরিচ- স্বাদমতো
লবণ- স্বাদমতো
চিলি ফ্লেক্স- ১ চা চামচ
অলিভ অয়েল- প্রয়োজনমতো।
যেভাবে তৈরি করবেন
আলুর খোসা ছাড়িয়ে নিন। এরপর পাতলা ও ছোট টুকরা করে কেটে নিন। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে তাতে আলুর টুকরা দিয়ে দিন। এরপর তাতে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর তাতে যোগ করুন পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি। আলু সেদ্ধ হলে নামিয়ে নিন।
একটি বাটিতে ডিম ফেটে তাতে লবণ, কাঁচা মরিচ কুচি ও চিলি ফ্লেক্স মিশিয়ে নিন। এবার তাতে মেশান ভেজে রাখা আলু। পরিষ্কার প্যানে তেল গরম করে নিন। এরপর তাতে পুরো মিশ্রণটুকু ঢেলে দিন। চামচ বা খুন্তির সাহায্যে উপরের অংশ সমান করে ঢেকে দিন। মাঝারি আঁচে কিছুক্ষণ রাখুন। এরপর একবার উল্টে দিয়ে দুই পাশই সোনালি করে নিন। অমলেট হয়ে গেলে নামিয়ে টুকরা করে পরিবেশন করুন।
বিপি/এএস
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত