প্রকাশিত: জুন ৩, ২০২৫ ৪:১১ পিএম

নওগাঁর পত্নীতলায় কোরবানির ঈদকে ঘিরে কামারদের ব্যস্ততা বেড়েছে। দিনরাত চলছে দা, বঁটি, ছুরি, চাপাতি তৈরির কাজ।

সরেজমিনে দেখা যায়, কামারপাড়ায় টুং টাং শব্দে মুখরিত পরিবেশ। দিন-রাত কাজ চলছে। অনেকেই এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। সারা বছর কাজ না থাকলেও ঈদের আগে ব্যস্ততা বেড়ে যায়। কেউ নতুন দা-বঁটি তৈরি করছেন। কেউ পুরোনো জিনিসে শান দিচ্ছেন।

উপজেলার নজিপুর পৌর শহরে প্রায় ১০ এর অধিক কামারের দোকান রয়েছে। নজিপুর নতুন হাট, নজিপুর বাসস্ট্যান্ড, নওগাঁ রোড, মাতাজী রোড, সাপাহার রোডসহ এলাকার হাট ও বিভিন্ন বাজারে কামারদের দোকান রয়েছে।

ছুরি কিনতে আসা পলাশ বলেন, আগে যে ছুরি ২০০ থেকে ৩০০ টাকায় পেতাম, এখন সেটা কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। তবুও কিনতে হচ্ছে।

উপজেলার মধইল এলাকার কামার মনোরঞ্জন বলেন, কয়লার দাম বেড়েছে। লোহার দামও বেশি। তাই জিনিসের দামও বেশি। ছুরি শান প্রতিপিস ৫০ টাকা থেকে ১০০ টাকা, ছুরি প্রতিপিস ৩০০ থেকে ৫০০ টাকা, ছোট দা প্রতিপিস ৪০০ থেকে ৬৫০ টাকা, বড় বটি প্রতিপিস ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

কামাররা আশা করছেন, কোরবানির ঈদে সময়টা ভালো যাবে। তাদের প্রত্যাশা, সরকার পাশে থাকলে এই শিল্প আবারও দাঁড়িয়ে যাবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...