প্রকাশিত: জুন ৮, ২০২২ ৬:১৩ পিএম

দৈনিক পত্রিকাগুলো অনলাইন প্ল্যাটফর্মে টকশো করলে তাদের ডিক্লারেশনের শর্ত ভঙ্গ হয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

বুধবার (৮ জুন) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, পত্রিকা যদি টকশো করে তাহলে তো সেটি পত্রিকার ডিক্লারেশনের বরখেলাপ হয়। পত্রিকার ডিক্লারেশনে তো টকশো করার অনুমতি নেই।

তিনি বলেন, তবে হ্যা যদি নিউজ সম্পর্কিত ভিডিও ক্লিপ যদি যায়, সেটিতে আমি তেমন সমস্যার কিছু দেখি না। নিউজ যেটা হচ্ছে সেটার সাথে ভিডিও ক্লিপ যেতেই পারে। এটি বিভিন্ন দেশে হয়ে থাকে। তবে রীতিমত টকশো! আবার অনেকে নিউজরুম খুলে বুলেটিন প্রচার করে, যা কোনোভাবেই কাম্য নয়। এটি ডিক্লারেশনের যে নীতি আছে, তার বরখেলাপ।

 

বিপি/আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, শৈলকুপা উপজেলা বিভক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত বিভেদ সৃষ্টি করে নেওয়া হবে ...

বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে ...

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...