প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩ ১২:৩০ পিএম , আপডেট: জুলাই ৩০, ২০২৩ ১২:৩১ পিএম

আজ বেদনাবিধুর সেই ১০ মহররম। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার প্রান্তরে মহানবীর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা শাহাদাত বরণ করেন বিশ্বাসঘাতকদের হাতে। মর্মান্তিক এ ঘটনাকে স্মরণ করে এদিন বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

পবিত্র আশুরার দিনে ঢাকার চার প্রবেশমুখে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করবে বিএনপি। আশুরার মত ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিনে পূর্বে কোন রাজনৈতিক কর্মসূচির অভিজ্ঞতার মধ্যে যায়নি এদেশের মানুষ। এ দিন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় ইবাদত বন্দেগি, মিলাদ মাহফিল, সুন্নত রোজা রেখেই দিন কাটায়। অনেকেই তার মৃত বাবা মা পূর্বসূরিদের কবর জিয়ারতের জন্য চলে যান কবরস্থানগুলোতে। সেই অবস্থায় বিএনপির এই কর্মসূচি মুসলিম উম্মাহ’র কাছে এক ধরণের আশংকা তৈরি করছে।

এদিন সকালে ছাড়াও মধ্যরাতে শোক মিছিলের ৩০০ বছরের ঐতিহ্য রয়েছে ঢাকাবাসীর। তবে ২০১৫ সালে হোসেনি দালানে বোমা বিস্ফোরণের পর থমকে যায় সেই রীতি। ৭ বছর পর আবারও সেই সুযোগ পেয়েছে ইমাম হোসাইনের ভক্তকূল। তাই শোক আর প্রতিবাদ প্রকাশে রাস্তায় হাজারো মানুষ। আয়োজক কমিটি জানায়, মূল মিছিল শুরু হবে সকাল ১০টায়। তবে এদিন রাজনৈতিক কর্মসূচি থাকায় হতাশ তারা।

বিএনপি ধর্মীয় দলগুলোকে সংগে নিয়ে দীর্ঘদিন রাজনীতিও করেছে দলটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ক্ষমতায় যেতে বিদেশি প্রেসক্রিপশন রাখতে যেয়েই তারা মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিনটিকে আমলে নেননি, যা ধর্মপ্রাণ মানুষের হ্রদয়ে চরম আঘাত দিয়েছে। বিএনপি শুধু মুখেই ধর্মের কথা বলে বাস্তবে তারা ধর্মকে অবমাননা করে। তিনি মনে করেন, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রমান করে বিএনপি ২০১৩-১৪ সালের ন্যায় পুনরায় সহিংস পথ বেছে নিচ্ছে।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...