প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৩ ১১:০৩ এএম , আপডেট: জানুয়ারী ৩০, ২০২৩ ১১:০৫ এএম

শীতের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সঙ্গে খাওয়া-দাওয়ার আয়োজনও থাকছে দেদার। কিন্তু মাংস-পোলাও তো অনেক হলো। এমনকি চিকেন-মটনের কাবাবও খাওয়া হয় অনেক সময়েই। তাই একঘেয়েমি কাটাতে এ বার বেছে নিতে পারেন মাছ। বন্ধুদের পানীয়ের সঙ্গে ঝাল ঝাল কিছু খাওয়াতে চাইলে মুখরোচক খাবার হিসেবে বানিয়ে নিতে পারেন পমফ্রেট মাছের তন্দুরি। বানানোও সহজ, খেতেও সুস্বাদু। তৈরি করতে হলে জেনে নিন সহজ পদ্ধতি-

উপকরণ: আস্ত মাছ দুইটি (রুপচাঁদা, কোরাল বা যেকোনো মাছ), আধা কাপ টকদই, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, তন্দুরি মশলা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ, সরিষার তেল এক টেবিল চামচ, টমেটো কেচাপ এক টেবিল চামচ, সয়া সস এক টেবিল চামচ।

প্রণালী: মাছের দুই পিঠে আলতো করে চিড়ে নিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন। প্যানে সামান্য তেল দিয়ে গরম করুন। মাছের থেকে মশলা যতটা সম্ভব ছাড়িয়ে নিন। মাছগুলো প্যানে দিয়ে কম আঁচে ঢেকে ভাজুন। মাছ সিদ্ধ হয়ে এলে অল্প করে মশলা মাছের গায়ে লাগিয়ে দিন। পছন্দ মতো রং না আসা পর্যন্ত ভেজে নিন। নামিয়ে নিয়ে পছন্দমতো পুদিনা, ধনিয়া পাতা, টমেটো অথবা তন্দুরি সসের সঙ্গে পরিবেশন করুন।

 

শেয়ার

পাঠকের মতামত

বৃহস্পতিবার উত্তরায় ৪ ঘন্টা গ্যাস থাকবে না

সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ...

ঘরেই তৈরি করুন ফিশ ফ্রাই

মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ ...