
অর্থনৈতিক সংকটের মাঝেও প্রশিক্ষনের নামে বিদেশ ভ্রমণে যেতে সংকট নেই সরকারি কর্মকর্তাদের। স্থানীয় সরকার বিভাগের শহর এলাকায় স্বল্প আয়ের মানুষ ও বস্তিবাসী, বিশেষ করে শিশু, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্পে বিদেশে প্রশিক্ষণ নিতে ৯ কোটি ৩৪ লাখ টাকা চাওয়া হয়েছে।
সংকটের এই সময়ে বিদেশে প্রশিক্ষণের জন্য এত অর্থ ব্যয়কে অযৌক্তিক মনে করছে পরিকল্পনা কমিশন।
প্রকল্পটির সংশোধিত প্রস্তাবনা থেকে জানা যায়, ১০ সিটি করপোরেশন ও ১৭টি পৌরসভার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি’ প্রকল্পে এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ।
প্রকল্পটির মূল ডিপিপিতে বৈদেশিক প্রশিক্ষণ খাতে রাখা হয়েছিল ১০ কোটি ১৮ লাখ টাকা। পরে সংশোধিত ডিপিপিতে এ খাতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩৪ লাখ টাকা। এরই মধ্যে বৈদেশিক প্রশিক্ষণে প্রকল্পটিতে ৭৮ লাখ টাকা ব্যয়ও করা হয়েছে। বাকি টাকা আগামী দুই বছরের মধ্যে ব্যয় করতে চান কর্মকর্তারা। অথচ সরকারের প্রধান শেখ হাসিনা বৈশ্বিক সংকটের কথা বিবেচনা করে কৃচ্ছ্রসাধনের কথা বলেছেন। খুব প্রয়োজন না হলে কোনো ব্যয় করতে নিষেধ করেছেন। তা আমলে নিয়ে অর্থমন্ত্রণালয় ১০ নভেম্বর এক পরিপত্রে উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশ সফর বন্ধ করেছে।
এদিকে প্রকল্পটিতে বিদেশে প্রশিক্ষণের পাশাপাশি দেশে প্রশিক্ষণে মূল ডিপিপিতে ১৮ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ ছিল। গত চার বছরে এ খাতের ৫০ শতাংশ ব্যয় হয়েছে। বাকি অর্থ আগামী দেড় বছরে ব্যয় করতে চান সংশ্লিষ্টরা।
প্রকল্পটির উপস্থাপনা থেকে জানা যায়, মূল ডিপিপিতে ছয়তলা বিশিষ্ট ৮টি নগর মাতৃসদন ও তিনতলা বিশিষ্ট ২০টি নগর স্বাস্থ্য কেন্দ্রের সংস্থান ছিল। কিন্তু সংশোধিত ডিপিপিতে নগর মাতৃসদনের সংখ্যা ঠিক রাখলেও নগর স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা কমিয়ে ১৭টি করা হয়েছে। সময় বৃদ্ধি করা হচ্ছে এক বছর তিন মাস। মূল প্রকল্পে বাস্তবায়নকাল ছিল ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত। কিন্তু এই দীর্ঘ সময়ে কাজের অগ্রগতি হয়েছে খুবই কম। চলতি বছরের জুন পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে মাত্র ৩৪ দশমিক ৩০ শতাংশ ও বাস্তব অগ্রগতি ৪০ শতাংশ। তাই বাকি কাজ শেষ করতে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এছাড়া প্রকল্পটিতে পরামর্শক খাতে ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৯ লাখ টাকা। মেডিক্যাল ও সার্জিক্যাল ইক্যুইপমেন্ট বাবদ ১৭ কোটি টাকা। বেসরকারি খাতের লোকবল বাবদ থোক বরাদ্দ ধরা হয়েছে ১৪ কোটি ১৭ লাখ টাকা। এভাবে কয়েকটি খাতে ব্যয় বেড়েছে। সব মিলিয়ে এক হাজার ১৩৫ কোটি থেকে ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে এক হাজার ২১৯ কোটি টাকা। এর মধ্যে এডিবির ঋণ ৯৫২ কোটি টাকা, বাকি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে।
এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শহর এলাকায় বসবাসকারী জনসাধারণ, বিশেষ করে শিশু, মহিলা ও দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অবস্থার উন্নয়ন সাধন করা। বিশেষ করে প্রকল্পের আওতাভুক্ত এলাকার প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের আর্থিক ও ভৌত সক্ষমতা বৃদ্ধিকরণ। নগরবাসীদের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্য সম্পর্কিত অপরিহার্য সেবা প্রদান প্যাকেজসমূহ নিশ্চিত করা। প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহীতার সংখ্যা (বিশেষ করে দরিদ্র মহিলা, নবজাতক এবং শিশু) বৃদ্ধিকরণ। প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালীকরণ।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুসারে নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের দায়িত্ব।
এ পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের আওতায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার (UPHC) শিরোনামে জুলাই ১৯৯৮ থেকে জুন ২০০৫ মেয়াদে ১ম পর্যায় ও জুলাই ২০০৫ থেকে ২০১২ মেয়াদে ২য় পর্যায় প্রকল্প বাস্তবায়ন হয়। পরে আরবান প্রাইমারি হেল্প কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (UPHCSDP) নামে জুলাই ২০১২ থেকে মার্চ ২০১৮ (১ম পর্যায়) এবং এপ্রিল ২০১৮ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত (২য় পর্যায়), যা বর্তমানে চলমান রয়েছে।
প্রস্তাবনায় বলা হয়, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি (২য় পর্যায়) প্রকল্পটি এপ্রিল ২০১৮ হতে মার্চ ২০২৩ মেয়াদে বাস্তবায়নের জন্য ১১৩৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয়। বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তনে স্থানীয় মুদ্রায় বরাদ্দ বৃদ্ধি, জিওবি অর্থের ভ্যাট/ট্যাক্স হার বৃদ্ধি ও পার্টনারশিপ এলাকার পরিবর্তনের কারণে UPHCSDP (২য় পর্যায়) প্রকল্পটির ১ম সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সংশোধন প্রস্তাবে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১২১৮.৯৪ কোটি টাকা এবং বাস্তবায়ন মেয়াদকাল এপ্রিল ২০১৮ হতে জুন ২০২৪ পর্যন্ত। এক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেয়েছে ৮২.৯৪ কোটি (৭.৩০%) টাকা এবং মেয়াদ বৃদ্ধি পেয়েছে ১ বছর ৩ মাস।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত