
স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় ব্যবসায়িদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে প্লাস্টিকের বিকল্প পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।
বুধবার পাথরঘাটা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগিতায় সুন্দরবন প্রকল্পের আওতায় ‘পলিথিন-প্লাষ্টিক প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করনীয়’ শীর্ষক কর্মশালায় পাথরঘাটা পৌর শহরের ৩০ জন ব্যবসায়ীকে বিনামূল্যে ৩ হাজার পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান প্রমুখ।
মিজানুর রহমান বলেন, প্লাস্টিকের ক্ষতির দিক অনেক যা ব্যাখা দিতে গেলে অনেক সময় লাগবে। এক কথায় প্লাস্টিক কোন উপকারে আসেনা। প্লাস্টিক ও পলিথিন পরিবেশসহ মানবদেহের ক্ষতি করে। তাই প্লাস্টিকের বিকল্প ব্যবহারে আগে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
শফিকুল ইসলাম খোকন বলেন, প্লাস্টিক মানবদেহ এবং পরিবেশের ক্ষতি করে। আমরা যদি বলি পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে তখন অনেকেই এটা গুরুত্ব দিবেন না কিন্তু যদি বলি নিজের জীবন বাঁচাতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে তখন হয়তো কিছু মানুষ এগিয়ে আসবেন। ব্যবসায়িদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তত আমরা নিজেদের জীবন বাঁচাতে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে না হয় পরিবেশের সাথে সাথে সমানতালে মানবদেহ ধংস হয়ে যাবে।
এনজে
- ১আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ২পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৩মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৫আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৭২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব
- ৯নরসিংদীতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজকীয় বিদায়
- ১০নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত