ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৭০ লাখ এবং ৯০ লাখ সাধারণ শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করবে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা এই শেয়ার ক্রয় করতে পারবে। শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৬ কোটি টাকা উত্তোলন করবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেওয়ার জন্য আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইজিএম আহ্বান করেছে। কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত