প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১ ১:২৩ পিএম

সাতদিনের কঠোর বিধিনিষেধে পর হঠাৎ পেঁয়াজের দামও দাম বাড়তে থাকে। কিন্তু সপ্তাহ না ঘুরতেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে।

ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে লকডাউনের কারণে অনেকে চাহিদার চেয়ে বেশি কিনেছে। ফলে দাম বেড়েছিল। এখন কেনাকাটার চাপ নেই। বাজারও স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম কমেছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর শ্যামবাজা‌র, মতিঝিল, মাণ্ডা, মুগদাসহ বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানায়। ব্যবসায়ীরা জানান, খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ৪০ থেকে ৪২ টাকা ছিল।

মুগদার খুচরা পেঁয়াজ ব্যবসায়ী সোহরাব ঢাকা পোস্টকে জানান, আজ কেজিপ্রতি ৩৫ টাকা বিক্রি করছি। আর দুই কেজি নিলে ৬৫ টাকা। এক পাল্লা (৫ কেজি) নিলে ১৬০ টাকা পর্যন্ত রাখছি। গত দুই তিন ধরে পেঁয়াজের বাজার কমতির দিকে।

তিনি বলেন, গত সপ্তাহে লকডাউনের খবরে মানুষ বেশি কেনাকাটা করেছে। অনেকেই এক কেজি জায়গায় ৫ থেকে ১০ কেজি পেঁয়াজ কিনেছে। যার কারণে দাম বেড়েছিল। এখন সরবারহ ভালো থাকায় দামও কমেছে।

দাম কমায় বিক্রি কেমন জানতে চাইলে তিনি বলেন, যখন দাম বাড়ে তখন মানুষ কিনে বেশি। আর দাম কমলে কেনাও কমিয়ে দেয়। উল্টা নিয়ম। গত সপ্তাহে ৪০ টাকা কেজি পেঁয়াজ দিনে ৫/৬ বস্তা বিক্রি করেছি। গতকাল তিন বস্তাও বিক্রি করতে পারিনি। আজকেও তেমন বিক্রি নেই।

পেঁয়াজের দাম প্রসঙ্গে জানতে চাইলে শ্যামবাজা‌রের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী‌দের নেতা মেসার্স আলী ট্রেডার্সের পরিচালক মো. সামসুর রহমান বলেন, এখন পাইকারি ২৮ থেকে ২৯ টাকা বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহের শুরু থেকেই এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। গত সপ্তাহে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছিল। কাঁচা পণ্য চাহিদার চেয়ে সরবারহ বেশি থাকলে দাম কমে যায়। আর সরবারহ কম থাকলে দাম বাড়ে। তবে এক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার স্বাভাবিক বলে তিনি জানান।

মুগদা বাজারে পেঁয়াজ কিনেতে আসা লিটন জানান, দুই সপ্তাহ আগে ৫ কেজি পেঁয়াজ কিনেছিলাম ১৫০ টাকা দিয়ে। মাঝখানে দাম বাড়ায় এক কেজি ৪০ টাকা দিয়েও কিনেছি। আজকে ৫ কেজি ১৬০ টাকায় কিনেছি।

শেয়ার

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...