
চলতি বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের গিয়েছিল বাংলাদেশ দল। যেখানে টাইগারদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছিল ম্যান ইন গ্রিনরা। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মাঠে নেমেছে লিটন বাহিনী। মিরপুরে প্রথম ম্যাচে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রইল বাংলাদেশ।
রোববার (২০ জুলাই) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১১ রানের সহজ লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ২৭ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ইমন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪ বলে ১ রান করে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। তিন ব্যাট করতে নেমে ১ রানে আউট হন লিটনও। এতে ৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
তবে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন এবং তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে টাইগাররা। কিন্তু ফিফটি তুলতে পারেননি হৃদয়, ৩৭ বলে ৩৬ রান করে বোল্ড আউট হন এই টাইগার ব্যাটার। এতে ৮০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৩৪ বলে ফিফটি তুলে নেন ওপেনার পারভেজ ইমন। তাকে যোগ্য সঙ্গ দেন জাকের আলী। শেষ পর্যন্ত জাকেরের ১০ বলে ১৫ রান এবং পারভেজ ইমনের ৩৯ বলে অপরাজিত ৫৬ রানে ভর করে ৭ উইকেট ও ২৭ বল হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।
পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন সালমান মির্জা। এ ছাড়াও ১ উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ফখর জামান। কিন্তু সহজ ক্যাচ তালু বদ্ধ করতে পারেননি তাসকিন।
প্রথম ওভারে ফখর জামানের ক্যাচ মিসের পর বোলিংয়ে আসেন তাসকিন। আর এই ওভারেই সাইম আইয়ুবকে ক্যাচ আউট করে প্রায়শ্চিত্ত করেন তাসকিন। পরের ওভারে ৩ বলে ৪ রান করা হারিসকে ফেরান শেখ মাহেদী।
পঞ্চম ওভারে তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন লিটন। ওভারের শেষ বলে সালমানকে ক্যাচ আউট করেন সাকিব। ৯ বলে ৩ রান করেন এই পাকিস্তানি অধিনায়ক। এরপর মোস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়ে হাসান নাওয়াজ। এতে পাওয়ার প্লেতে ৪১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।
ব্যাটিং ব্যর্থতার দিনে দলকে আরও হতাশ করেন মোহাম্মদ নাওয়াজ। অষ্টম ওভারে রান আউট হন তিনি। ৫ বলে ৩ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। এতে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যান ইন গ্রিনরা।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলছিলেন ফখর জামান। কিন্তু দশম ওভারে মাহেদীর সোজা ক্যাচ তুলে দেন তিনি। তবে এবারেও তালুবদ্ধ করতে পারেননি টাইগার স্পিনার। কিন্তু শেষ রক্ষা হয়নি এই পাকিস্তানি ব্যাটারের।
১২তম ওভারে সিঙ্গেলের জন্য কল করলেও পিচে মাঝে থেকে না করে দেন খুশদিল শাহ। অন্যদিকে লিটনের হাতে দ্রুত বল পাঠিয়ে দেন তাসকিন। এতে ৪৪ রানে আউট হন ফখর জামান।
এরপর আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন খুশদিল শাহ। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ১৭ রান করেন তিনি। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ।
প্রথম বলে ফাহিম আশরাফকে (৫) ক্যাচ আউট, পরের বলে সালমান মির্জাকে রান আউট এবং পরের বলে আব্বাস আফ্রিদিকে ক্যাচ আউট করেন তিনি। এতে ১১০ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তান।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত