
পাকিস্তানে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। বুধবার (২৯ মে) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলোচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই বাসে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জেলার বিসমিয়া এলাকার খাদে পড়ে। তাতে ২৮ জন প্রাণ হারান।
বার্তা সংস্থা শিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই সেখানে ছুটে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। হতাহতদের উদ্ধার করে বাসিমা শহরের সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামান্য আঘাত পেয়েছেন এমন কয়েকজন যাত্রী জানিয়েছেন, বাসটি তুরবত শহর থেকে দক্ষিণ-পশ্চিম প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিলো। সেসময় বাসের একটি টায়ার ফেটে যায়। এরপরেই সেটি খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া আহতদের সব ধরনের সহযোগিতা করারও নির্দেশ দিয়েছেন তিনি।
- ১বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ২শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৩আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৪কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৫নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৬দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৭হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৮ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৯কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ১০চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক





পাঠকের মতামত