
পাকিস্তানের বেলুচিস্তানের একটি কয়লা খনি থেকে অপহরণের পর ১১ শ্রমিককে হত্যা করেছে এক দল বন্দুকধারী।
বিসিসি ও রয়টার্স জানিয়েছে শনিবার শেষ রাতের দিকে ঘটা এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
আফগানিস্তান সীমান্ত ঘেঁষা কয়লা খনিটি বেলুচিস্তানের রাজধানী কুয়েতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।
খনির পাশেই বাসস্তান থেকে প্রথমে অপহরণ করা হয় শ্রমিকদের। পরে পাশের পাহাড়ে নিয়ে তাদের হত্যা করা হয়।
বেলুচিস্তানের হারনাই জেলায় পাকিস্তানের আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের একটি পোস্টে ‘সন্ত্রাসী হামলায়’ বাহিনীটির সাত সদস্য নিহতের সপ্তাহ পার না হতেই আইএস হামলার খবর এলো।
নিহত শ্রমিকদের সবাই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ফার্সি ভাষী হাজারা জাতিগোষ্ঠীর। শিয়া মতাদর্শী হওয়ার কারণে তারা প্রায়ই সুন্নিপন্থি উগ্রবাদীদের হামলার শিকার হয়।
নিরাপত্তা বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বয়টার্সকে বলেন, ‘শ্রমিকদের হাত পেছনে নিয়ে বাধাঁ এবং চোখ বাধাঁর পর তাদের গলায় ছুরি চালানো হয়।’
নির্দোষ কয়লা শ্রমিকদের ওপর এমন ‘কাপুরুষোচিত’ হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, শ্রমিকদের উদ্ধার করার সময় ছয় জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি পাঁচ জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে।
বীভৎস একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ছোট্ট একটি কুঁড়েঘরের মেঝেতে শ্রমিকদের দেহগুলো পড়ে আছে। তাদের সবার হাত বাঁধা ছিল।
এ ঘটনার বিচার চেয়ে মৃতদেহগুলো রাস্তায় রেখে, যানবাহন আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। দায়ীদের গ্রেপ্তারে প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ২শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৩নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৪বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৫সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৬বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৯মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ১০বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত