নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ ৩:২৮ পিএম

সাদাপাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক বা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

তিনি বলেন, সাদাপাথরে শুধু লুটপাট নয়, হরিলুট হয়েছে। বিজিবি ক্যাম্পের পাশেই এ ধরণের ভয়াবহ লুটপাটের দায় বাহিনীটি কোনোভাবেই এড়াতে পারে না। এ সময় পুরো সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনাও দেন।

এরপর সাদাপাথর এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, শৈলকুপা উপজেলা বিভক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত বিভেদ সৃষ্টি করে নেওয়া হবে ...

বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে ...

বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...