
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে রেইস প্রকল্পের আওতায় পাবনায় উৎসবমুখর পরিবেশে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি মাঠে আয়োজিত এ মেলায় প্রায় ৪০টির বেশি জাতীয় ও স্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এতে অংশগ্রহণ করেন প্রায় ৪০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি’র নির্বাহী পরিচালক শফিকুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ-এর ব্যবস্থাপক গোলাম জিলানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. কলিমুদ্দন, পল্লবী সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যুৎ কুমার রায়, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলম, পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খোন্দকার খালেদ হাসান টিপু, ওসাকার সিনিয়র পরিচালক মাজহারুল ইসলামসহ আরো অনেকে।
পরে অতিথিরা ফিতা কেটে জব ফেয়ার উদ্বোধন করেন এবং স্টলগুলো ঘুরে দেখেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, হিরো মটোকর্প, প্রাণ-আরএফএল, বিডি জবস, বিভিন্ন খাতের প্রতিষ্ঠান।
মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন।
অনুষ্ঠানে প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। পিকেএসএফ-এর সহযোগী সংস্থা পাবনা প্রতিশ্রুতি, পিসিডি এবং ওসাকা যৌথভাবে এই জব ফেয়ারের আয়োজন করে।
আয়োজকরা জানান, মেলায় লাইভ সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং-এর পাশাপাশি প্রকল্পভুক্ত তরুণ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। যা অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
এ ধরনের উদ্যোগ দক্ষ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতাদের জন্য উপযুক্ত জনবল খুঁজে পেতে সহায়তা করবে।
সেইসঙ্গে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখে। জব ফেয়ারে অংশ নিতে পেরে খুশি চাকরি প্রত্যাশীরা।
ইএটি
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত