প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৪ ৪:৩৫ পিএম

সারাদেশে ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে পাবনায় রাষ্ট্রপতির সফর স্থগিত করা হয়েছে।

সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায়, ঘন কুয়াশা ও বৈরি আবহাওয়ার কারণে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর পাবনায় সফর স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান তিনি জানান, আবহাওয়া অনুকূল হলে আগামী মঙ্গলবার পাবনায় আসবেন মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দীন ।

৪ দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার দুপুর পৌনে ১টায় পাবনায় আসার কথা ছিলো মহামান্য রাষ্ট্রপতির। আগামী ১৬ ও ১৭ জানুয়ারী স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা ছিলো।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছিলেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা যায় ।

শেয়ার

পাঠকের মতামত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) এক চিঠিতে ...

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। আগামী ...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার

আদালতের আদেশে দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই ফ্ল্যাটে ক্রোক ...