প্রকাশিত: মে ৯, ২০২২ ৩:১৪ পিএম

প্রেমে ব্যর্থ হয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে উজ্জল (২২) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য মো: দুলাল ফকির। ফাঁস দিয়ে আত্নহত্যা করা ঐ যুবক পূর্ব চরবলেশ্বর গ্রামের মৃত শন্তুর ছেলে।

নিহতের বোন অপু জানান,তার ভাই উজ্জল ইন্ডিয়ায় একটি সফটওয়ার কোম্পানিতে চাকরি করেন। ওখানে থাকতে ফেসবুকের মাধ্যমে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া এলাকার শনিরঝড় গ্রামের নিরঞ্জন হালদারের মেয়ে নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী ইতির সাথে তার পরিচয় হয়। এরপর তাদের দুজনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠলে মোবাইলেই মন দেয়া নেয়ার কথা বার্তা চলে। এদিকে ইতিকে তার পরিবার অন্যত্র বিয়ে দেয়ার প্রস্ততি নিলে উজ্জলকে সে ফোনে জানায়। এরপর এক মাস আগে উজ্জল ইন্ডিয়া থেকে দেশে আসে এবং এ সম্পর্কের বিষয়টি উজ্জল তার পরিবারের সদস্যদের জানায়। পরে দুই পরিবারের মধ্যে মোবাইলে ছেলে মেয়ের ছবি আদান প্রদান করে অভিভাবকদের দেখান। কিন্তু মেয়ের পিতা ছবি দেখে ছেলেকে পছন্দ না করায় মেয়েকে তার সাথে যোগাযোগ বন্ধ করতে বলেন। এরপর গত ৫-৬ দিন যাবত মেয়ের নাম্বার বন্ধ পায় উজ্জল। এ অবস্থায় যোগাযোগের জন্য ইতির পরিবারের অন্যন্য সদস্যদের সাথেও যোগাযোগের চেস্টা করে ব্যর্থ হয় সে। পরে এ ঘটনায় মানসিক ভাবে ভেঙ্গে পড়ে সে।

অপু আরো জানান, রবিবার রাত ১১টার কিছু আগে তার ভাইকে ঘরে দেখতে না পেয়ে তাকে তার মোবাইলে ফোন দেয়। এরপর ঘরের পাশেই বাগানে তার ফোনের রিংটোন বেজে ওঠার শব্দ পান তিনি। সেখানে যেতেই তিনি তার ভাইকে গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগানো একটি বাতাবি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর ডাক চিৎকার দিলে বাড়ির আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে ঝুলন্ত অবস্থায় গাছ থেকে নামান। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান।

ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, ইন্দুরকানী উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে উজ্জল (২২) নামে এক যুবক প্রেমে ব্যর্থ হয়ে বাগানে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। খবর পেয়ে ঐ রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।

 

শেয়ার

পাঠকের মতামত

জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...