
পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (০৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম.রেজাউল করিম এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপত্বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা), জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম.এ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: জাকির হোসেন।
এসময় বক্তারা বলেন, মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা। তিনি ছিলেন জাতির পিতার আস্থা ও ভরসার সবচেয়ে বড় আশ্রয়স্থল। তিনি সব সময় এদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন। তাই তিনি কখনো কোন আন্দোলন সংগ্রামে জাতির পিতাকে পরিবার পরিজনের মায়ায় আঁচলে বেঁধে রাখতে চাইতেন না সব সময় তিনি জাতির পিতাকে মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলতে অনুরোধ করতেন। যারই ধারাবাহিকতায় জাতির পিতা বারবার কারা বরণ করলেও তিনি কখনো ভেঙ্গে পড়েননি। তিনি তার সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছিলেন। বাঙ্গালী জাতি কখনো দেশ স্বাধীনে মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর অবদানকে স্মরণ রাখবে।
আলোচনা সভা শেষে ১৮ জন কে ১ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত