প্রকাশিত: মার্চ ২৮, ২০২১ ৭:৫৩ পিএম , আপডেট: মার্চ ২৮, ২০২১ ৭:৫৩ পিএম

পুঁজিবাজারে আসতে চায় শতভাগ রপ্তানীমুখী গার্মেন্টস কোম্পানি এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারে আসতে ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে।’

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

অন্যদিকে কোম্পানির আইপিও পরামর্শক হিসাবে কাজ করবে ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড।

রোববার (২৮ মার্চ) মাইডাস সেন্টারে তৃপক্ষীয় চুক্তি সই হয়েছে।

এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম,পরিচালক ইমন রহমান শিরিন, ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিন ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু নাইম মো. ইব্রাহিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...