
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৩০০ ফিট সড়কের ভূঁইয়া ব্রিজ এলাকায় কাঞ্চনমুখী সড়কের লেনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় আহত চারজনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি প্রাইভেটকার চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির টায়ার বিস্ফোরিত হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঞ্চনমুখী লেনে ঢুকে পড়ে। সেখানে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান গাড়ির একজন আরোহী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ৬ জন যাত্রীকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারা যান দুজন। বর্তমানে চারজন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত-নিহত কারওই পরিচয় পাওয়া যায়নি।
তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অফিস নিকটে হওয়ায় তারাই উদ্ধার অভিযান চালিয়েছেন। গাড়ি দুটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এম জি
- ১চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ২কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৩চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৪রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ৫চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৮মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৯ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ১০লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত