
গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে রপ্তানি বেড়েছে ১০০ কোটি ডলার। শতাংশের হিসাবে যা ৪১ দশমিক ৬৬।
সোমবার (৪ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্যমতে, আগস্টে মাসে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। আগের মাস জুলাইতে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল – ঋণাত্মক ১১ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে বিদেশের বাজারে দেশীয় পোশাক রপ্তানি হয়েছে ৩৪১ কোটি ৮৮ লাখ ইউএস ডলার। যা এর আগের বছর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে ছিল ২৪১ কোটি ৩৪ লাখ ইউএস ডলার। সেই হিসেবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের সেপ্টেম্বরে ১০০ কোটিস ডলার রপ্তানি আয় বেড়েছে পোশাক খাতে।
ইপিবির হিসেবে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর— এই তিন মাসে ৯০৫ কোটি ৯৪ লাখ ডলারের তৈরি পোশাক পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে নিটওয়্যার পণ্য রপ্তানি করেছে ৫১৬ কোটি ৪১ লাখ ডলার। প্রবৃদ্ধি প্রায় ১৬ শতাংশ। ওভেন পণ্য রপ্তানি হয়েছে ৩৮৯ কোটি ৫২ লাখ ডলারের। এই খাতে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩৫ শতাংশ।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত বছর মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তৈরি-পোশাক খাত। এখন ক্ষত কাটিয়ে পুনরুদ্ধারের চেষ্টা চলছে। বিশ্বে ব্যবসা-বাণিজ্য সচল হয়েছে, পোশাকের চাহিদা বাড়ায় নতুন অর্ডারও আসছে। এ কারণে রপ্তানি আয় বেড়েছে। আগামীতে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা তার।
তিনি আরও উল্লেখ করেন, এবার ৩৫ দশমিক ১০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্য ঠিক করা হচ্ছে। আশা করছি এ লক্ষ্য পূরণ করতে পারবো।
ইপিবির তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসের মধ্যে পোশাক রপ্তানিতে সবচেয়ে বেশি আয় হয়েছে। এর আগে গত জুনে ২৮৯ কোটি ৪৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। পরের মাসে হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ডলার ও আগস্টে হয়েছিল ২৭৫ কোটি ৩৫ লাখ ডলার।
ইপিবির তথ্য বলছে, সেপ্টেম্বরে সার্বিকভাবে ৪১৬ কোটি ৫৫ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি। গত বছর সেপ্টেম্বরে সার্বিকভাবে ৩০১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল।
ইপিবির তথ্য আরও বলছে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাস অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে এক হাজার ১০২ কোটি ২০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৩৭ শতাংশ এবং রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৬৫ শতাংশ বেশি।
২০২০-২১ অর্থবছরে পণ্য রফতানি করে ৩ হাজার ৮৭৬ কোটি ডলার আয় করেছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের জন্য ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৩গাড়ি বিস্ফোরণে লিবিয়ার সামরিক গোয়েন্দাপ্রধান নিহত
- ৪চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৫চট্টগ্রামে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
- ৬চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
- ৭ভরিতে ১১০৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৮১ ঘণ্টায় লেনদেন ৩৪৭ কোটি টাকার
- ৯মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৩এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৬চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৭নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৮কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৯‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ১০চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি





পাঠকের মতামত