প্রকাশিত: মার্চ ২৭, ২০২২ ১০:২৩ এএম , আপডেট: মার্চ ২৭, ২০২২ ১০:২৪ এএম

রাজধানীর পোস্তগোলায় আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (২৭ মার্চ) ভোর ৪টা ২৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, পোস্তগোলার আয়রন মার্কেট অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ছয় মিনিটের মাথায় ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও তিনটিসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এদিকে রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বাজারের কাঠ ও ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ভোররাত ৪টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...