প্রকাশিত: জুন ২২, ২০২২ ১০:১১ এএম

অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারণা মামলায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠান। এর আগে সিআইডি পুলিশ তার বিরুদ্ধে এই মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মামলা সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংকের অর্থায়নে হাইটেক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যা বাংলাদেশে ফিফথ জেনারেশেন টাইলস উৎপাদানকারি প্রতিষ্ঠান হিসেবে কারখানা স্থাপন করছে টাঙ্গাইলের মধুপুরে। এই কারাখানায় স্থানীয় পর্যায়ে যন্ত্রপাতি সরবরাহের জন্য দরপত্র আহ্বান করলে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পান নজরুল ইসলামের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান যমুনা কনস্ট্রাকশন।

পরে হাইটেক সিরামিক ইন্ডাস্ট্রিজের কর্তৃপক্ষ নজরুল ইসলামকে কার্যাদেশ প্রদান করে এবং নগদ এবং পে অর্ডারের মাধ্যমে ১৫ কোটি টাকা দেওয়া হয়। কিন্তু তিনি যন্ত্রপাতি সরবরাহ না করে টাকা আত্মসাৎ করেন।

এই ঘটনায় হাইটেক সিরামিক কর্তৃপক্ষ ২০২১ সালের ১১ এপ্রিল রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় নজরুলসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে। সিআইডি মামলাটি তদন্ত করে গত ১২ জুন নজরুল, তার ছেলে এ এইচ এম আব্দুল্লাহ এবং হেলাল উদ্দিনসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...