
দীর্ঘদিন পর ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমেই জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার জাদুকরি দিনে ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামি জিতেছে ৩-১ ব্যবধানে।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিতে দুটি গোল ও এক অ্যাসিস্ট করেছেন মেসি। এ নিয়ে এমএলএসে ১৯তম ম্যাচ খেললেন আলবিসেলেস্তে ফরোয়ার্ড। লিগটিতে তিনি ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট করে ফেলেছেন ইতোমধ্যে, যা এমএলএসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। সমান সংখ্যক গোলের রেকর্ড গড়া সেবাস্তিয়ান জিওভিনকোর লেগেছিল ২৯ ম্যাচ। অর্থাৎ ১০ ম্যাচ কম খেলেই মেসি তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
আর্জেন্টাইন অধিনায়ক প্রথমার্ধের মাঝামাঝিতে ৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে মায়ামিকে দারুণভাবে ম্যাচে ফেরান। এর আগে সফরকারী ফিলাডেলফিয়া এগিয়ে যায় মাত্র তিন মিনিটেই। মেসিকে দুটি গোলের যোগান দিয়েছেন সাবেক দুই বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। ২৬ মিনিটে সেন্ট্রাল বক্সে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ে শট নেন। এরপর ৩০ মিনিটে আলবার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়ান মেসি।
ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারের ৮৪০তম গোল। যা সবচেয়ে কম বয়সী হিসেবে গোলের রেকর্ড বলে উল্লেখ করা হচ্ছে। গোলের দিক থেকে মেসির সামনে আছেন কেবল একজন, তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েকদিন আগে এই পর্তুগিজ সুপারস্টার ক্যারিয়ারের ৯০০তম গোল করেছেন।
গোলের পাশাপাশি মেসি আজ একটি অ্যাসিস্ট করে প্রত্যাবর্তন ম্যাচের পুরো আলো কেড়ে নিয়েছেন। যোগ করা সময়ে তার বাড়ানো পাসে গোল করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। যা মায়ামিকে দেয় বড় জয়, একইসঙ্গে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দুইয়ে থাকা এফসি সিনসিনাতির সঙ্গে ব্যবধান বাড়ায় ১০ পয়েন্টের। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে মায়ামির পয়েন্ট ৬২।
বিএইচ
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত