
কুষ্টিয়ার কুমারখালীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ করে ছড়িয়ে দেয়ায় প্রেমিক আলামিন হোসেনকে (২৪) গ্রেফতার করেছে করেছে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় রোববার দিবাগত রাতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলামিন হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
মোহাম্মদ ইলিয়াস খান বলেন, কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে পার্শ্ববর্তী আলাউদ্দিন নগর গ্রামের যুবক আলামিন হোসেনের প্রেমের অভিনয় করে আসছিল। গত ৬ মার্চ রাতের বেলা আলামিন হোসেন তার প্রেমিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে আগে থেকে অবস্থান করেছিল তার দুই বন্ধু ইমন ও নাকিব। এক পর্যায়ে আলামিন ও তার দুই বন্ধু ভিকটিমকে ধর্ষণ করে। উক্ত ধর্ষণের ঘটনাটি ইমন তার মোবাইলে ভিডিও করে রাখে। পরবর্তীতে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আলামিন ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে উক্ত ভিডিও গ্রামের কয়েকজন যুবকের মোবাইলে ছড়িয়ে পড়ে এবং লোকমুখে জানাজানি হয়ে যায় ।
তিনি আরও বলেন, এঘটনায় ভিকটিমের দাদী বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ তৎসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২) ধারায় মামলা দায়ের করেন। পরে বিষয়টি জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং গ্রেফতার করে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত