
জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে।পরে ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার।
এ ফলাফলে জয়ী হয়েছেন ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান।
তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।তিনি পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।
তিনি পেয়েছেন ৮৭ হাজার ১৯৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। তিনি পেয়েছেন ৮৫ হাজার ২৩২ ভোট।
ফরিদপুর-৩ (সদর) আসন থেকে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-আলফাডাঙ্গা) আসন থেকে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্ল্যাহ। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।
ফরিদপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, ফরিদপুরের চারটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬৫৪টি। পুরো নির্বাচনি এলাকায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তাই বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
তিনি আরো জানান, ৪ টি আসনে ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন জজ দায়িত্বে ছিলেন। এছাড়া পুলিশ, আনসার, বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও র্যাবের টহলে সার্বক্ষণিক কাজ করেন।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত