
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের শলিথা গ্রামে এ ঘটনা ঘটে । সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এনায়েত হোসেনের বসতবাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা, ভাঙচুর-লুটপাট চালানো হয়।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে তার দলবল নিয়ে শলিথা গ্রামের এনায়েত হোসেনের বসতবাড়ি সহ প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালায়। পরে শুরু হয় দুই গ্রুপের তুমুল সংঘর্ষ। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
হামলার শিকার এনায়েত হোসেনের স্ত্রী ওহিদা আক্তার জানান, রবিউল মেম্বারের নেতৃত্বে তার দলবল আমাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমাদের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করে।
এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মো. রবিউল ইসলাম হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের কোন লোক তাদের বাড়িতে হামলা চালায়নি, বরং তারাই আমাদের দলের লোকজনের ওপর আগে হামলা চালিয়েছে। আমাদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ দায়েরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে
- ১সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে থমকে গেল ফটিকছড়ির উত্তরাঞ্চল
- ৩নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৪হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- ৫মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬এশিয়া প্যাসিফিকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা
- ৯সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত