ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬ ৬:৫৫ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম প্রধান অতিথি হিসেবে ব্যাংকের কর্পোরেট শাখায় এ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ মোকসুদুজ্জামান।

এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ^জিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ ওমর ফারুকসহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শওকাতুল আলম বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। আতঙ্কিত না হয়ে এ ব্যাংকে আস্থার সাথে নির্বিঘ্নে লেনদেনসহ সকল ধরণের ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকদের আহ্বান জানান। এ সময় তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের আরো আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, গ্রাহকরাই ব্যাংকের চালিকাশক্তি। সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে গ্রাহকদের অধিকতর সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...