
ইবি প্রতিনিধি
‘গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভড়ি’ স্লোগানকে সামনে রেখে ইবি ল্যাবরেটরি স্কুলে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় শিশু- কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর’এর তারারমেলা শাখা।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১ টার সময় ইবি ল্যাবরেটরি স্কুলে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় তারারমেলা শাখার সহকারী পরিচালক খন্দকার আহনাফউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সমাজসেবা ও সার্কুলেশন সম্পাদক মাহবুব সরকার, প্রধান মেহমান হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহা.কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন ইবি ল্যাবরেটরী স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
ফুলকুড়ি আসরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মাহফুজ সরকার বলেন, আজকের এই মহৎ আয়োজনে যে সকল শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে তারা সকলে অনন্ত একটি করে কাজ রোপন ও বিতরণ করবো। গাছ রোপনের পাশাপাশি আমরা যেন গাছের পরিচর্যা করতে পারি সে বিষয় লক্ষ্য রাখবো। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই আমরা সকলে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো।
দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, পরিমিত বৃক্ষ না থাকাই পৃথিবী আজ ধ্বংসের মুখে ধাবিত। ছোটবেলায় আমরা যেমন সবুজায়ন দেখেছি এখন তা দেখা যায় না। এজন্য অনেক বন্য পশু ধ্বংস হয়ে গেছে ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। একটি দেশে শতকরা ২৫ ভাগ বন থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে বনের পরিমাণ খুবই কম। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলে বনের পরিমাণ বেড়ে আস্তে আস্তে ভারসাম্য আসবে। রাসুল (স) বলেছেন, মৃত্যুর সময় জানার পরেও যদি পারো তাহলে একটা বৃক্ষরোপণ করো। আমাদের উচিত হাদিসটা অনুসরণ করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা।
উল্লেখ্য, ‘পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো’ এবং একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই পাঁচটি আদর্শকে সামনে রেখে ১৯৭৪ সালে প্রতিষ্ঠা লাভ করে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, দক্ষতা অর্জন ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এম জি
- ১সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ২বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ৩পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ৪মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার
- ৭এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ৮পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন
- ৯চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ১০দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত