প্রকাশিত: মে ১৮, ২০২২ ৫:৫৯ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় নেশাগ্রস্থ এক ছেলের বিরুদ্ধে বাড়ীতে হামলা ও ঘর ভাঙচুরের অভিযোগ ওঠেছে। এসময় বাবাকে বেদম ভাবে পিটিয়ে মাথা ও চোখে গুরুত্বর জখম করেছেন ওই ছেলে। বর্তমানে ঐ বাবার মাথায় ২৭ টি সেলাই সহ ২ চোখ নষ্ট হওয়ার পথে রয়েছে।

মঙ্গলবার রাতে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৯ নং উত্তর সতর এলাকার হাজী আবদুর রশিদের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে পাষন্ড ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পাষন্ড ছেলে সাইফুল ইসলাম একজন প্রবাসী।সে স¤প্রতি বিদেশ থেকে ফিরে মাদকের নেশায় জড়িয়ে বেপরোয়া ভাবে চলছিলো।

এ নিয়ে স্থানীয়দের মাধ্যমে বাবা হাজী আবদুর রউফ এর কাছে অভিযোগ এলে তিনি ছেলেকে বিভিন্ন সময় মাদক এবং আড্ডা থেকে বিরত থাকতে শাষন করতেন। একপর্যায় মঙ্গলবার রাতে ফের ডাক দিলে ছেলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বাড়ীতে থাকা কাঠের চেয়ার ভেঙ্গে চেয়ারের খুটি দিয়ে বাবার মাথায়, বুকে ও পিঠে বেদম আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে অবস্থা আশংকাজনক দেখে তাকা ঢাকা পাঠানো হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন জানান, মাথায়, চোখ ও বুকে মারাত্মক জখম নিয়ে বৃদ্ধ বাবা হাজী আবদুর রউফ হাসপাতালে ভর্তি ছিলো কিন্তু অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে
প্রেরণ করা হয়েছে।

এ ব্যপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই সাইফুল ইসলামকে আটক করেছে।

 

শেয়ার

পাঠকের মতামত

এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। ...

ম্যানিলায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ফি‌লিপাই‌নের রাজধানী ম্যানিলায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ ...

এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মো. ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

হাইকোর্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে রুল জারি ...