সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী যমুনাবিধৌত ...

ফেনীতে চার হাজার ৮৪৮ পিস ইয়াবাসহ আবদুল মান্নান (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার ( ৮মে) রাত ১০টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতালের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে আবদুল মান্নানের প্যান্টের পকেটে থেকে চার হাজার ৮৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ২৪ হাজার টাকা।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, ইয়াবাসহ আটক আবদুল মান্নানকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত