
ফেনীতে লুণ্ঠিত মালামালসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ তথ্য জানান।
গতকাল বুধবার দিবাগত রাতে ফেনী পৌর এলাকার পশ্চিম রামপুর কন্ডাক্টর বাড়ি সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের কাছ থেকে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজের ছিনতাইকৃত ২ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে ১ লক্ষ ৪১ হাজার ৬০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার রামপুর এলাকার অস্থায়ী বাসিন্দা মৃত আল মামুনের ছেলে মো. সাব্বির হোসেন (২৪), সোহরাব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(২২), হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক আরমান(২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন গতকাল বুধবার অপর আসামি রেদোয়ান, মাসুম, আরমান, জাকিরসহ বর্ণিত বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজের বহনকৃত টাকাগুলো ছিনতাই করার পরিকল্পনা করে।
সেই পরিকল্পনা মোতাবেক রেদোয়ান ঘটনার দিন সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার ছিলোনিয়া সিএনজি স্ট্যান্ড হইতে তার পূর্ব পরিচিত সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিমের সহিত ঘটনার বিষয়ে পরামর্শ করে এবং ঐ সিএনজিযোগে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত মাসুম, আরমান, জাকিরের নিকট আসে।
এসময় তারা ০৪ জন উক্ত নাম্বারবিহীন সিএনজিটি নিয়ে ঘটনাস্থল শহরের পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ির সংলগ্ন পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিকটিম বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজের জন্য অপেক্ষা করতে থাকে।
বেলা অনুমান ১০টার দিকে মামলার বাদী ভিকটিম আব্দুল আজিজ তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে আসলে রেদোয়ান, মাসুম, আরমান, জাকির মুখে মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের মোটর সাইকেলের গতিরোধ করে মাসুম ভিকটিমকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে ভিকটিমের সাথে থাকা টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বর্ণিত সিএনজি যোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল-লালপুল অংশের যে কোন স্থানে ব্যাগ হইতে টাকাগুলো নিয়ে ব্যাগ এবং ভিকটিমের মোবাইল ফোন রাস্তায় ফেলে দেয়। একই সাথে ঘটনার সময় আটককৃতদের গায়ে থাকা শার্ট, গেঞ্জি অজ্ঞাত স্থানে ফেলে দেয়।
পরবর্তীতে বর্ণিত আটককৃতরা লুণ্ঠিত টাকা নিয়ে ফেনী শহরের বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত সাব্বির হোসেনের নিকট যায়। সেখানে রেদোয়ান এবং আরমান তাদের পকেটে থাকা ২ লক্ষ ৫০ হাজার টাকা সাব্বিরকে বুঝিয়ে দেয়।
সাব্বির এই টাকা থেকে রেদোয়ানকে ৩০ হাজার, আরমানকে ৩০ হাজার, রাজ্জাককে ৭০ হাজার, মাসুমকে ২০ হাজার ও সিএনজি চালক ফয়েজ উল্ল্যাহ রাজিমকে ১০ হাজার টাকা এবং নিজে ৯০ হাজার টাকা নিয়ে বাকিদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলে।
অভিযানে সাব্বিরের হেফাজত থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ৯০ হাজার, রাজ্জাকের নিকট থেকে ৩ হাজার ২শ, মাসুম থেকে ৬ হাজার ৮শ ৬০ টাকা, রেদোয়ান থেকে ১৮ হাজার টাকা, আরমানের নিকট থেকে ২০ হাজার এবং সিএনজি ড্রাইভারের নিকট থেকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১লক্ষ ৪১ হাজার ৬০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
একই সাথে ছিনতাইয়ের কাজে নাম্বারবিহীন সিএনজিটিও উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এএন
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত