প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৩ ১২:৪৮ পিএম

৩৭ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় শহরের একাডেমি রোড এলাকা থেকে ভারতীয় এসব কাপড় উদ্ধার করা হয়। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানটিও।

বিজিবি জানিয়েছে, সাড়ে ৯টায় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ৬ সদস্যের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সীমান্ত থেকে সাড়ে ৪ কিলোমিটার অভ্যন্তরে ফেনী শহরের একাডেমি রোড এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।

এ ব্যাপারে ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম আরিফুল ইসলাম জানান, র‌্যাব সদস্যের উপস্থিতিতে অভিযানে ভারতীয় ৩১৯ পিস শাড়ী, ১৮ পিস লেহেঙ্গা, ৩৪২ পিস থ্রি-পিসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৭ লাখ ৩৭ হাজার টাকা।

ফেনী মডেল থানায় মামলা দায়েরের পর জেলা কাস্টমসের কাছে জব্দকৃত মালামাল হস্তান্তর করা হবে।

 

শেয়ার

পাঠকের মতামত

জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...