
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতেও যেন স্বস্তিতে ছিল না। প্রতিপক্ষটা ছিল লিভারপুল, আর পরের লেগটা যে ছিল তাদেরই মাঠ অ্যানফিল্ডে! তবে বুধবার রাতে সেসব অস্বস্তি উড়িয়ে দিয়েছে দলটি। মোহামেদ সালাহদের সব আক্রমণ ভেস্তে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।
বছর দুয়েক আগে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে প্রথম লেগে হেরে এই অ্যানফিল্ডেই তাদের ৪-০ গোলে হারিয়েছিল কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। সঙ্গে প্রথম লেগ থেকে একটা ‘অ্যাওয়ে গোল’ নিয়ে ফেরায় অনুপ্রেরণা তো তাই ছিলই! তা থেকে অনুপ্রাণিত সালাহরা সুযোগ পেয়েছিলেন দ্বিতীয় মিনিটেই। তবে সাদিও মানের কাছ থেকে দারুণ এক সুযোগ পেয়েও হতাশ করেছেন সালাহ।
মিনিট দশেক পর আবারও সুযোগ আসে স্বাগতিকদের সামনে। এবার জেমস মিলনারের শটটা ঠেকিয়ে রিয়ালকে ম্যাচে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
শুরুর আক্রমণের তোড় নির্ঝঞ্ঝাটে সামলে এরপরই নিজেদের গুছিয়ে নিতে শুরু করে রিয়াল। এরপর ২০ মিনিটে গোলের দেখা পেয়েই যাচ্ছিল জিদানের দল। কারিম বেনজেমার শটটা লিভারপুল ডিফেন্ডার ওজান কাবাকের পা ছুঁয়ে প্রতিহত হয় গোলপোস্টে।
৪০ মিনিটে সালাহ আবারও ব্যর্থ হন। বিপদজনক জায়গায় বল পেয়েও করেন এক লক্ষ্যভ্রষ্ট শট। পরের মিনিটেই জর্জিনিও ওয়াইনাল্ডাম লক্ষ্যের অনেক বাইরে দিয়ে শট নিলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লিভারপুল।
এ ধারাটা অব্যহত ছিল দ্বিতীয়ার্ধেও। মাঝমাঠে বলের দখল, দারুণ আক্রমণ গড়েও গোলের দেখা পায়নি দলটি। রিয়ালের সামনেও সুযোগ এসেছিল। ৬৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পর বেনজেমার শট ঠেকিয়ে রিয়ালকে হতাশ করেন লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক অ্যালিসন বেকার।
এরপরেও চলেছে লিভারপুলের ব্যর্থতার মিছিল। ফলে গোলশূন্য এই ড্র দুই মৌসুম পর আবারও রিয়াল মাদ্রিদকে তুলে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। শেষ চারে আগামী ২৭ এপ্রিল নিজেদের মাঠে চেলসির মুখোমুখি হবে জিদানের দল। তবে শেষ চার নিশ্চিত করার দিনে অচেনা এক স্বাদই পেয়েছেন জিদান। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ম্যাচে তার দল সর্বশেষ গোলশূন্য ম্যাচ কাটিয়েছিল সেই ২০১৫-১৬ মৌসুমে, এরপর থেকে সব নকআউট ম্যাচেই কমপক্ষে একটি করে গোল করেছে তার দল, এমনকি বিদায় নেওয়ার সব ম্যাচেও।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত