
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি চলতি সপ্তাহে ফ্রান্সের নরমান্ডিতে সাক্ষাৎ করবেন। এরপর ইতালিতে জি-সেভেনের বৈঠকে আবারো উভয়ের বৈঠক হবে। এসময়ে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তারা। মঙ্গলবার (৫ জুন) হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, চলতি সপ্তাহে নরমান্ডিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে’র ৮০তম বার্ষিকীতে জেলেনস্কির সঙ্গে বসার সুযোগ পাচ্ছেন বাইডেন। এসময়ে ইউক্রেনের পরিস্থিতি এবং দেশটিকে কীভাবে আরো নিবিড় ও অব্যাহতভাবে সাহায্য করা যায় তা নিয়ে কথা বলবেন তিনি।
জ্যাক সুলিভান বলেন, আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালির বারি শহরে জি- সেভেনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও উভয় নেতা বৈঠক করবেন। সুতরাং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দুই দফা বৈঠক করবেন বাইডেন।
জি-সেভেনের বৈঠকের পরই সুইজারল্যান্ডে লুসার্নে ইউক্রেনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তাতে যোগ দিচ্ছেন না বাইডেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সুলিভান সুইস সম্মেলনে যোগ দেবেন।
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত