প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৪:০৫ পিএম

এবারের বই মেলায় আসছে সাজ্জাদ হোসেন চিশতির কলাম সংকলন ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’। বইটি প্রকাশ করছে উষার দুয়ার প্রকাশনী। স্টল নং: ৩৩। সাজ্জাদ হোসেন চিশতি সাংবাদিকতার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে কলাম লিখে থাকেন নিয়মিত। সেসব প্রকাশিত কলাম নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে এই বইটি। বইটির মুখবন্ধ লিখেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ।

সাজ্জাদ হোসেন বর্তমানে কাজ করছেন রাইজিং বিডিতে। তার পিতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া। যিনি বিএলএফ-এর একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সাংবাদিক, কলামিষ্ট, সমাজসেবক ও শিক্ষাবিদ। শুধু তাই নয় তিনিই ছিলেন ফেনীতে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলক। পরিচিত মুখ সাজ্জাদ হোসেন চিশতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ফেনী সাংবাদিক ফোরাম, আজীবন সদস্য – ঢাকাস্থ ফেনী সমিতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তার দীর্ঘ ২৩ বছর কর্মজীবনে তিনি কাজ করেছেন দেশের প্রথম সারির গণমাধ্যম। কলকাতা টিভি, কুমিল্লা২৪ টিভি, ডেইলি অবজারভার, সমকাল, দৈনিক আজকালের খবর, যুগান্তর, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ, আমাদের সময় ডট কম, মানবকন্ঠ, দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক যায়যায়দিন, দৈনিক স্বদেশ প্রতিদিনসহ দেশের বিভিন্ন স্বনামধন্য মিড়িয়ায়কাজ করার তার রয়েছে দীর্গ অভিজ্ঞতা। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য। তিনি সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

ইলিশ, প্রকৃতি ও জীবন সংগ্রামের উপাখ্যান: হাবিবুর রহমানের নতুন বই ‘টেল অব হিলশা এন্ড এ বয়’

বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ শুধু ঋতুর পরিবর্তন নয়, এটি ...

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর অর্থনৈতিক পরিভাষা

সাংবাদিক আবু আলীর পরিভাষাবিষয়ক বই ‘অর্থনৈতিক পরিভাষা’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটিতে তিনি শেয়ারবাজার, ...