প্রকাশিত: মে ২৫, ২০২২ ১:৩৯ পিএম
আসুন, বসুন, বই পড়ুন। নিন আপনার চা।  “বই পড়লে চা ফ্রি” শিরোনাম ফেসবুকে প্রচার করছে কান্দিরপাড়ের লিপিকা লাইব্রেরি। এ বিষয়ে পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 
কুমিল্লা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী নাহিয়া ইসলাম মুন জানান, কলেজ ছুটির আগে পরে আমাদের প্রাইভেট বা কোচিং থাকে। মাঝের এক-দুই ঘণ্টা সময় বসার কোন প্লেস থাকে না। এখানে ক্লাসের বা গল্পের যে কোন বই পড়তে পারি।
বই পড়ুয়া ফেসবুক গ্রুপের মডারেটর, ভিক্টোরিয়া কমকলেজের ছাত্র জাহিদ হাসান বলেন, এটি ভালো একটি কাজ। কুমিল্লায় সৃজনশীল কোন বই দোকান নেই। চট্টগ্রাম যেমন বাতিঘর, ঢাকা পাঠক সমাবেশ কেন্দ্র আছে। মানুষ বসেবসে বই পড়ে, দেখেশুনে বই কিনতে পারে। কুমিল্লায় এটি নতুন আইডিয়া।
লিপিকা লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফুর রহমান জানান, তরুণ প্রজন্ম মোবাইল আসক্ত হচ্ছে, তাদের বই মুখী করতে আমাদের এ উদ্যোগ। আরেকটি বিষয় হলো দ্রুত যখন কোন বই, না পড়ে, না দেখে ক্রয় করে তখন মুদ্রণে কোন সমস্যা থাকলে তা ক্রেতার জন্য ভোগান্তি।
আমার লাইব্রেরিতে পুরুষ ও নারী পাঠকদের জন্য পৃথক দু’টি টেবিল নির্ধারণ করা আছে। মোট ২৪ জন বসতে পারবেন, চা খেতে পারবেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে কোন সময় পাঠক বই পড়তে পারবেন। ক্রয় করতে হবে না। কেউ চাইলে বইয়ের বিশেষ অংশ ছবি তুলেও নিতে পারবেন। পাঠকের জন্য বাংলা ও ইংরেজি অভিধান রয়েছে। আমাদের নিকট ভাষাআন্দোলন, স্বাধীনতা, ধর্ম, রাজনীতি, গল্প, উপন্যাসসহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক সকল বই আছে।
প্রসঙ্গত, মোহাম্মদ আরিফুর রহমান ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স, মাস্টার্স পাশ করেন। ২০১১ সালে কান্দিরপাড় কলেজ রোডে লিপিকা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।
শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...