
বগুড়ায় আবারো রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল, নকল সিগারেটের প্যাকেট ও ব্যান্ডরোল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র্যাব-১২। এ সময় রুহান প্রিন্টিংয়ের মালিক মিলনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের পালশা চৌকির পাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে এই অভিযান চালায় র্যাব।
র্যাব-১২ জানায়, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রুহান প্রিন্টিং প্রেসে সরকারি নকল ব্যান্ডরোল, সিগারেটের নকর প্যাকেট ছাপিয়ে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে প্রিন্টিং প্রেসে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৮ কোটি টাকার অবৈধ ব্যান্ডরোল উদ্ধার জব্দ করা হয়েছে। এছাড়া প্রেসের একটি গোপন গোডাউনে তল্লাশি চালিয়ে ব্যান্ডরোল তৈরির প্লেট, মেশিন ও নকল সিগারেটের প্যাকেট জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, নকল ব্যান্ডরোল ছাপানোর অভিযোগে রুহান প্রিন্টিং প্রেসের মালিক মিলনকে আটক করা হয়েছে। পাশাপাশি পুরো চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৯ জুন এই ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল, বিভিন্ন কোম্পানির সিগারেটের প্যাকেটসহ চারজনকে আটক করা হয়েছিল। সেই সময় উদ্ধার হওয়া ব্যান্ডরোল ও সিগারেটের প্যাকেটের বাজারমূল্য ছিল কোটি টাকার ওপর।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত