
বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ার তিশিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুরের ময়নুল হাসান(৭৪) এবং তার স্ত্রী রওশন আরা(৬৫)। তারা ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতেন। নিহত দম্পতি রাজশাহী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডলের শ্বশুর-শাশুড়ি।
পুলিশ জানায়, এক দম্পতি ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ-১৭-৬৩৬২) যোগে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৬টার দিকে দুপচাঁচিয়ার তিশিগাড়ী নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি তালগাছের সাথে ধাক্কা লাগলে এটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রওশন আরা মারা যান। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ময়নুল হোসেন ও চালককে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শজিমেকে সকাল ৯টার দিকে ময়নুল হাসান মারা যান এবং চালক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলি মন্ডল বলেন, ‘আমার শ্বশুর-শাশুড়ি ঢাকার মোহাম্মদপুর থেকে প্রাইভেটকার যোগে নওগাঁ এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়া পৌঁছালে জানতে পারি তারা দূর্ঘটনায় নিহত হয়েছেন।’
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন নাহার জানান, ড্রাইভার ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই এ দূর্ঘটনা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক দম্পতি নিহত হয়েছেন। তাদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। গাড়ির চালক শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত